বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া অঞ্চল) মার্টিন রাইজার আগামীকাল ঢাকায় আসছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর। রোববার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিনের সফরে মার্টিন রাইজার অর্থমন্ত্রী সহ বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সফরকালে তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গেও বৈঠক করবেন।
বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চিত্তাকর্ষক অর্জন করেছে উল্লেখ করে রাইজার বলেছেন, বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত।
তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন কোভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার মুখোমুখি হচ্ছে, তখন আমি স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, জার্মান নাগরিক মার্টিন রাইজার ২০২২ সালের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত গ্রহণ করেন। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ার পরিচালক হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি তুরস্ক ও ব্রাজিলে কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার