ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশের উন্নয়নের জন্য বিদেশি ঋণের কোনো বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ২:৫২
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের জন্য বিদেশী ঋণের কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই ঋণ নিতে হবে। তবে ঋণ নিতে হবে বুঝে-শুনে এবং ঋণের অর্থকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। যাতে করে যথাসময়ে ঋণ অর্থ থেকে লগ্নি তু্লে আনা যায়।
 
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত 'সুশাসন নিশ্চতকরনে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, সবারই ঋণের দরকার হয়। বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোও ঋণ গ্রহণ করে। আমাদেরকেও তাই করতে হবে। পূর্বের তু্লনায় আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা আগের তু্লনায় বেশি ঋণ পাচ্ছি। এবং ঋণ পরিশোধও আগে৷ তু্লনায় বেড়েছে।
 
এদিকে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বৈদেশিক ঋণের চুক্তির মাধ্যমে অনিয়ম শুরু হয়। যখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কোনো বৈদেশিক ঋণ চুক্তি করে তখন তারা চুক্তির শর্তগুলো ঠিকমত পর্যালোচনা করে না। ফলে তা পরবর্তীতে বাস্তবায়ন করতে গিয়ে গলার ফাঁসের মতো হয়ে যায়। 
 
এসময় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী পরিষদ সচিব বলেন, তোমরা কীভাবে ঋণ চুক্তি করো তা আমি জানতে চাই। সঠিক উত্তর না পেয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর অনিয়ম এখান থেকেই শুরু হয়। ফলে ঋণদাতারা তাদের নিজের মতো করে কাজ করে এর ফলে প্রকল্পগুলোতে ব্যয় বাড়ে। তিনি আরো বলেন, ইআরডি এমনভাবে ঋণচুক্তি করে না যে কেউ বলতে পারবেনা তারা ঘুষ খায়।
 
মন্ত্রী পরিষদ সচিব বলেন, হারাম খাইলে, ঘুষ খাইলে দেশের উন্নয়ন হবে না। কিছু কিছু প্রকল্প সমীক্ষা ছাড়াই একনেকে তোলা হয়। আপনারা এটা কীভাবে করেন। এটা আপনারা করতে পারেন না।

এমএসএম / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১