জবির ছাত্রী হলে আগুন, কর্মচারীর চেষ্টায় নিয়ন্ত্রণে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হলের ১৩ তলার একটি রান্নাঘরের চুলা থেকে রোববার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে। পরে হলের কর্মচারি মো. সেলিমের চেষ্টায় সেই আগুন কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে।
হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, বেশ কয়েকবার এসব চুলার সুইচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ১৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে আমরা সবাই নিচে নেমে পড়ি। পরে জানতে পারি, আগুনের ঘটনার সূত্রপাত চুলার সুইচ থেকে হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আগুন ধরার কথা শুনেছি। আগুন বন্ধ করা হয়েছে। এর আগেও দু’তিনবার এমন ঘটনা ঘটেছে। চুলাগুলোর নব (সুইচ) বারবার নষ্ট হওয়ায় এমন হয়। আর চুলাগুলাও পুরাতন হয়ে গিয়েছে।’
এক প্রশ্নের জবাবে ড. শামীমা বেগম বলেন, ‘নতুন চুলার জন্য ফাইল রেডি করা হয়েছে। দ্রুতই এ চুলা পরিবর্তন করে সব জায়গায় নতুন চুলা দেওয় হবে। ততদিন চুলার মেইন সংযোগ বন্ধ রাখা হবে। আমি হলের দিকে যাচ্ছি।’
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied