ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

করোনার দ্বিতীয় বছরে ১০% বেড়েছে বাল্যবিবাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২২ সকাল ৯:৪৫

দেশে করোনা মহামারীর দুই বছরে ১৫-১৯ বছর বয়সী ২৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে। তবে প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর বিয়ে বেড়েছে ১০ শতাংশ। প্রথম বছর (২০২০ সাল) বিয়ে হয়েছে ২৪ শতাংশের ও দ্বিতীয় বছরে (২০২১ সাল) বিয়ে হয়েছে ৩৪ শতাংশ মেয়ের।

গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘কভিড-১৯ মহামারীর সময়ে বাল্যবিবাহ এবং শহরের বস্তি এলাকায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শিরোনামে দুটি জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় জেলায় বাল্যবিবাহের হারের ব্যাপক তারতম্য রয়েছে। যেমন রাঙ্গামাটিতে বাল্যবিবাহ ৪ শতাংশ ও লক্ষ্মীপুরে ৪০ শতাংশ। জরিপের সময় দেখা গেছে, বিবাহিত ওই মেয়েদের ১৫ শতাংশ ছিল অন্তঃসত্ত্বা। বিবাহিত মেয়েদের মাত্র ২৪ শতাংশ স্কুলে ফিরেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, জরিপে অংশ নেওয়া বেশিরভাগের মত ছিল, কভিডকালে বাল্যবিবাহ বেড়েছে। এই সময়ে বুলিংসহ নানা ধরনের সহিংসতা বেড়ে যাওয়ায় মেয়েরা বাল্যবিবাহের শিকার হওয়ার ঝুঁকি বোধ করেছে। বাল্যবিবাহে মহামারী ও লকডাউনের প্রভাব সম্পর্কে জানতে আরও জরিপ ও গবেষণার প্রয়োজন।

ইউএনএফপিএর সহায়তায় জরিপটি পরিচালনা করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ২০২১ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে ২০টি জেলায় ২ হাজার ৮২০ মেয়ের ওপর জরিপ করা হয়।

মাসিক বিষয়ে অপর জরিপটি করা হয় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকায় এক হাজার কিশোরী ও নারীর ওপর। এই প্রতিবেদনে বলা হয়, এখনো ৪২ শতাংশ মেয়ে বা নারী মাসিকের সময় কাপড় ব্যবহার করে। মাসিকের বিষয়ে তাদের মধ্যে নানা কুসংস্কার কাজ করে।

কোনো কোনো মেয়ে বা নারী বলেছেন, বেশিরভাগ সময় টয়লেটে ভিড় থাকে বলে মাসিকের জন্য ব্যবহৃত কাপড় ভালোভাবে পরিষ্কার করতে পারেন না। ধোয়ার জন্য তারা রাত বা ভোরের সময়কে বেছে নেন। মাসিকে ব্যবহৃত কাপড় ধোয়ার পর ৮০ শতাংশ মেয়ে/নারীই বাড়ির ভেতর গোপন জায়গায় শুকাতে দেন।

স্যানিটারি প্যাড ব্যবহারকারী মেয়ে বা নারীদের ৬৮ শতাংশ নিজে প্যাড কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। স্বাস্থ্যসম্মত উপায়ে মাসিক ব্যবস্থাপনার জন্য মেয়েদের আলাদা টয়লেট থাকা, কোথায়, কীভাবে ব্যবহৃত প্যাড ফেলতে হবে, তা শেখানোসহ সচেতনতা সৃষ্টির পরামর্শ দেওয়া হয় প্রতিবেদনে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান বলেন, মাসিক নিয়ে প্রচলিত সংস্কার থেকে বের হতে হবে। বাবা-ভাইকেও সচেতন হয়ে পরিবারের মেয়ে সদস্যটির প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন বলেন, ২০৪১ সালের মধ্যে দেশ থেকে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার। বাল্যবিবাহ রোধে অধিদপ্তর আরও প্রকল্প হাতে নিচ্ছে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউএনএফপিএর উপপ্রতিনিধি মাসাকি ওয়াতাবে। তিনি সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জামান / জামান

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

৩৪ উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড হালনাগাদ করা হচ্ছে : মহাপরিচালক

গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না’

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক