ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

৮৭১১ কোটি টাকার ইভিএমের নতুন প্রকল্প ইসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ২:২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু’এক দিনের মধ্যে পাঠিয়ে দেবে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। এক্ষেত্রে ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে এই অর্থ ধরা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশন বৈঠকে নতুন প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করে নির্বাচন কমিশন। করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। 

তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়। 

প্রীতি / প্রীতি

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা