ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ছেলেকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা চরম নিষ্ঠুরতা : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ২:৬

হামলা মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বলেন, তাকে না পেয়ে তার পরিবারের ওপর রোববার (১৮ সেপ্টেম্বর)  ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, যেভাবে বাড়ি ঘরে হামলা-লুটপাট করা হয়েছে সেটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। এ ঘটনা সব নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী  বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে, সেখানেই জনগনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে  মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। এ সময় রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন