গাজীপুরের মতো ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে : আইজিপি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারিরীক অবস্থা কিছুটা ভালোর দিকে- এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
আশংকামুক্ত না হওয়ায় তাদেরকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা দগ্ধদের খোঁজখবর নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
এসময় আইজিপি বলেন, বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এধরনের ঘটনা এড়াতে নবাইকে সর্বাত্মক সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। দগ্ধদের চিকিৎসায় সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ড. বেনজির আহমেদ।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ