ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির সবকিছুতেই হতাশা : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ৩:১৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সবকিছুতেই হতাশা। মির্জা ফখরুল বলেছেন তিনি পাকিস্তান আমলে ভালো ছিলেন। এ বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আজ সোমবার সচিবালয়ে 'মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে তাতে বাধা দেয়া উচিত না। কিন্তু দলটি কখনোই তা করে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করেছে, এ দেশে শোষণ ও লুটপাট চালিয়েছে; সে কারণে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু এখন তার চেয়েও খারাপ অবস্থায় আছি।’  

বর্তমান সরকার দেশকে পাকিস্তান আমলের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা ওই সময়ে আর্থিক ও জীবনযাত্রার দিক দিয়ে এখনকার চেয়ে ভালো ছিলাম। সে সময় মাত্র ২২টি পরিবার কোটিপতি ছিল। 

দেশে এখন এক লাখ ৯২ হাজার কোটিপতি আছেন। এখানে দিন দিন গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের তথ্য মতে, দেশে ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এমন অবস্থায় কীভাবে বাংলাদেশকে উন্নত দেশ বলা যায়?’  

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন