র্যাবের ৬ ব্যাটালিয়নে নতুন সিও
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয়টি ব্যাটেলিয়নে অধিনায়ক (সিও) পদে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিশেষায়িত এ বাহিনীর আরও পাঁচটি উইংয়ের পরিচালক পদে ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, র্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মাহমুদুল হাসানকে, র্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে মো. মারুফ হোসেনকে, র্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ও র্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মহিবুল ইসলামকে।
এছাড়া র্যাব সদর দফতরের অপস উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ উংইয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র্যাব সদর দফতরের যোগাযোগ উংইয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব সদর দফতরের ট্রেনিং উংইয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র্যাব সদর দফতরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।
একই আদেশে র্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদর দফতরের প্রশাসন ও অর্থ ইউংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ