বঞ্চনা থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয় : ডিএমপি কমিশনার
বঞ্চনা ও ক্ষোভ থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয়। তাই জাতীয় ও আন্তর্জাতিকভাবে এদিকে আমাদের ও আন্তর্জাতিক মহলকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইইউ) এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি কথা বলেন।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনও কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না, আমাদের দেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগান যুদ্ধ, তারপর ইরাক যুদ্ধ, এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ ক্ষোভ ও বঞ্চনা থেকে সৃষ্টি হয়। যত দ্রুত এই ক্ষোভ প্রশমিত করা যাবে, তত তাড়াতাড়ি দমন হবে। আমরা ছোটবেলা মসজিদে যাবার সময় থেকে শুনে আসছি— ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। আমাদের দেশের বড় কোনও কারণে জঙ্গিবাদ সৃষ্টি হবে না। এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে খেয়াল রাখতে হবে।’
শফিকুল ইসলাম বলেন, ‘আরেকটি বিষয় হলো— পাঁচ বছর পর পর আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড হয়। সে সময় পুলিশ রাজনৈতিক মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত থাকে। এসময় জঙ্গিরা মাথাচাড়া দেয়। এ সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ