ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার ১১ মামলায় শুনানি ২৩ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ১২:৪৮

রাজধানীতে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন থানার ১১ মামলায় এদিন খালেদার আদালতে হাজিরাসহ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদা আদালতে উপস্থিত হতে পারেননি। এছাড়া হাইকোর্ট থেকে খালেদার অধিকাংশ মামলার কার্যক্রম স্থগিত করায় তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে খালেদার হাজিরা ও শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। খালেদা ছাড়া মামলাগুলোর উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের পর্যায়ে রয়েছে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন