তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকদের বিক্ষোভ
নিয়মিত বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই কাজ বন্ধ করে এ আন্দোলন করছেন তারা।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে ফেলে। এসব নিয়ে কথা বললে তাদের নানাভাবে নির্যাতনও করা হয়।
এ অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ প্রতি মাসে নিয়মিত বেতন দেওয়ার দাবি জানান শ্রমিকরা। কোনো অজুহাতে বেতন না কাটাসহ দাবি মানলেই কাজে ফেরার কথা জানান তারা।
ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
প্রীতি / প্রীতি
বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড
নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি
মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি
লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ
'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'
'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
বিশ্ব সঞ্চয় দিবস আজ
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী
শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা
Link Copied