ড. কামালকে গণফোরাম থেকে অব্যাহতি, মিজানুর বহিষ্কার
মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের প্রধান উপদেষ্টার পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্যপদসহ সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি এবং বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরি এসব কথা জানান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু এবং গণফোরামের নির্বাহী সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণফোরামের (মোকাব্বির খাঁন) কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন