অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সভা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এর সাথে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসেন মার্টিন রেইজার। উল্লেখ্য, গত ১ জুলাই, ২০২২ তারিখে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করেন রেইজার।
অর্থমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় সভায় বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপেরও প্রশংসা করেন।
অর্থমন্ত্রী নতুন ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। অর্থমন্ত্রী বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবেলা খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, বিশেষতঃ করোনাকালীন সময়ে বাজেট সহায়তা, কোভিড মোকাবেলা এবং কোভিড ভ্যাকসিন ক্রয়ে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগে বিশ্বব্যাংকের আরো জোরদার ও ফলপ্রসূ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। ঢাকাকে আরো বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজার বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা বিশ্বের অনেক দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ সর্বোচ্চ আইডিএ ঋণ গ্রহনকারী দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ নিজেই তাদের অর্থনৈতিক নীতি গ্রহণ করবে, বিশ্বব্যাংক সহযোগী হিসাবে পাশে থাকবে। বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিশ্বব্যাংক বাংলাদেশের অদম্য অগ্রগতির সফলগাথা অন্যান্য দেশকে জানাতে চায়। বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
এই দ্বিপক্ষীয় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুর রউফ তালুকদার, গভর্নর, বাংলাদেশ ব্যাংক; ফাতিমা ইয়াসমিন, সিনিয়র সচিব, অর্থ বিভাগ; মিজ শরিফা খান, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; গুয়াংজে চেন, রিজিয়নাল ডিরেক্টর ও মিজ ড্যানড্যান চেন, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার