২০২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ : এডিবি
বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যেখানে, সরকার জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।
অর্থনীতির হালনাগাদ তথ্য-উপাত্ত নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক’- শিরোনামের প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে এডিবি। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করে এডিবি।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার