যুক্তরাষ্ট্র ও চীন সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক করবে: ওয়াং ই
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি আলফ্রেড কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাতে ওয়াং ই বলেন, কিসিঞ্জার চীনা জনগণের পুরাতন ও ঘনিষ্ঠ বন্ধু। তিনি চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখেছেন। তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নে আগের মতোই ভূমিকা রাখবেন বলে বেইজিং আশা করে।
ওয়াং ই আরও বলেন, চলতি বছর হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর ও ‘শাংহাই ইস্তাহার’ প্রকাশিত হওয়ার ৫০তম বার্ষিকী। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, দু’দেশকে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, ও সহযোগিতার নীতি অনুসরণ করে যেতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চীনের ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা না-করা, চীনের বিরুদ্ধে জোটকে শক্তিশালী করতে না-চাওয়া, ‘তাইওয়ানের স্বাধীনতা’-কে সমর্থন না-করা, এবং চীনের সাথে সংঘাতে না-জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের আসল অচরণ এ প্রতিশ্রুতির বিরুদ্ধেই যায়।
সাক্ষাৎ-এ কিসিঞ্জার চীনা নেতাদের সাথে ‘শাংহাই ইস্তাহার’-এ পৌঁছানোর ঐতিহাসিক অভিজ্ঞতা স্মরণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিৎ সংঘাতের পরিবর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা। সূত্র:সিএমজি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
Link Copied