বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বশেমুরবিপ্রবিপি'র প্রথম উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি
ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরে নবপ্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) নবনিযুক্ত প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১.৩০টায় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদেন শেষে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি পিরোজপুরে জাতির পিতার নামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। এটি হবে বুয়েটের আদলে সম্পূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হয়ে আমি গর্বিত। খুব শিগগিরই আমি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করব। আমি সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মাহামান্য রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাংবাদিক প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর-এর শোকবইতে স্বাক্ষর করেন।বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেন।এর আগে গত রোববার এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আবদুল হামিদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে নবপ্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied