বিজ্ঞান জাদুঘর
বিদ্যুতের অপচয়রোধে সেমিনার
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ “বিদ্যুৎ চুরি ও অপচয়রোধে বিজ্ঞান ও নৈতিকতা” শীর্ষক একটি অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন কালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনেক দূর এগিয়েছে, প্রযুক্তির সমান্তরালে বহু উন্নতি হচ্ছে কিন্তু দুর্নীতি একটি চ্যালেঞ্জ। মানুষ যখন যন্ত্রের দাস হবে, তখন মানুষের নৈতিক শক্তি হ্রাস পাবে। প্রযুক্তি ব্যবহারকারী মানুষটি সৎ ও শুদ্ধ কীনা, তার উপর প্রযুক্তির সফলতা নির্ভর করছে। নতুবা প্রযুক্তি ব্যবহার করেও দুর্নীতি দমন করা যাবে না। মানুষকে আল্লাহ্ অফুরন্ত কর্মশক্তি ও চিন্তা শক্তি দিয়েছেন, তা মানব কল্যাণে কাজে লাগানোই মানব জীবনের সার্থকতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপিডিসি’র সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মহিউল আলম। তিঁনি জাতীয় প্রেক্ষাপটে বিদ্যুৎ চুরি ও অপচয় রোধী ঘটনা উদ্ঘাটনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এক্ষেত্রে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা আনন্দমূখর পরিবেশে জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করেন। এছাড়া আগত প্রশিক্ষণার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।
সাদিক পলাশ / সাদিক পলাশ
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন