অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদে উপাচার্যকে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনের অবৈধ বাস, লেগুনা স্ট্যান্ড উচ্ছেদে ও প্রধান ফটকের সামনে গতিরোধক বসানোর দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মিঠুন বাড়ৈ এই স্মারকলিপি প্রদান করেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ২ নং ও ৩নং গেইটের সামনে অবৈধ বাস ও লেগুনা স্ট্যান্ড রয়েছে। আমরা সবাই অবগত যে, গত ১৮ই সেপ্টেম্বর প্রধান ফটকের সামনে ঘাতক সাভার পরিবহন কর্তৃক বাস চাপায় একজন নিহত ও দুইজন ২জন মারাত্বকভাবে আহত হয়। বিগত দিনে বাস ও লেগুনা স্ট্যান্ডে অগণিতবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দূর্ঘটনা, ছিনতাই, শারীরিকভাবে হেনস্থা ও ইভটিজিং এর শিকার হয়েছে। এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার সর্বোচ্চ হুমকি।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার প্রত্যেক পার্শ্বে চারটি করে মোট আটটি গতিরোধক তৈরি করা অতিব জরুরী।এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বার্থ অধিকার ও সমস্যার কথা বিবেচনা করে দাবিগুলো বাস্তবায়ন করতে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মিঠুন বাড়ৈ বলেন, 'আপনারা জানেন যে ১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের একদম মেইন গেটের সামনে সাভার পরিবহন কর্তৃক বাস চাপায় একজন নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হয়েছে যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।বর্তমানে যে অবস্থা মেইন গেট ও ৩নং নাম্বার গেটের তাতে নিশ্চিত ভাবে বলা যায় যে কোন মুহূর্তে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটবে। অতএব শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার রক্ষায় অনতি বিলম্বে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তায় গতিরোধক নির্মাণ করতে হবে।এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকারও প্রাণের দাবি।এর কোন বিকল্প নেই।'
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিষয়টি নিয়ে মিটিংয়ে আমরা কথা বলব। পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলব।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied