আজকের রাশিফল
আজ ২৩ সেপ্টেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। অর্থাভাবে আটকে থাকা ব্যাবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হবে। নিজ বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
মকর : কোনো যোগাযোগ ব্যাবসায়িক কর্মকাণ্ড প্রসারের ক্ষেত্রে সহায়ক হবে। চাকরিজীবীরা পদস্থদের সুনজরে থাকবেন। জীবনের প্রতি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
কুম্ভ : কাজে দায়িত্ব বাড়বে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পাবেন। অংশীদারের সঙ্গে আরো বেশি সমঝোতার মনোভাব প্রদর্শন করতে হবে। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মীন : কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। কারো সঙ্গে মতান্তর ঘটতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। কারো সহায়তায় সাময়িক সমস্যা সমাধান হতে পারে।
মেষ : কাজের স্বীকৃতি পাবেন। কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবতে পারেন। প্রেমের বাধা মিটবে। অন্যের সহযোগিতা পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন। রোমান্স শুভ।
বৃষ : কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভালো। কাজ নিরলসভাবে করুন। সঠিক প্রচেষ্টায় ভালো ফল পাবেন।
মিথুন : নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। কোনো যোগাযোগে ইতিবাচক ফল পেতে পারেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। অতীতের কোনো কাজের সুফল এখন পেতে পারেন।
কর্কট : কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। মনের স্থিরতা বজায় রাখুন।
সিংহ : আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগাতে পারবেন। সময়ের সঠিক ব্যবহার করুন।
কন্যা : কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। ব্যয়চাপ থাকবে। অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। কারো সাহচর্যে আনন্দ পাবেন। সমস্যা সমাধানে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। কোনো কাজ ফেলে রাখবেন না।
তুলা : আগের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রেম-প্রণয় শুভ। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। সাহসী পদক্ষেপে পরিকল্পনা বাস্তবায়ন করুন। আনন্দে থাকার চেষ্টা করুন।
বৃশ্চিক : নতুন যোগাযোগে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে পারেন। কোনো ভালো কাজে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। নিজ দক্ষতায় সব কিছু নিয়ন্ত্রণে রাখুন। গুরুজনের পরামর্শ মেনে চলুন।
প্রীতি / প্রীতি
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে