মৌরি পটল
সারা বছরই লুচির সঙ্গে নিরামিষ তরকারি মানেই হয় আলুরদম নয়তো পনিরের কোনও পদ। স্বাদে বদল আনতে লুচির সঙ্গে বানিয়ে নিন মৌরি পটল। রইল প্রণালী।
উপকরণ
পটল (খোসা ছাড়ানো): ৫০০ গ্রাম
মৌরি: ২ চা চামচ
সবুজ এলাচ: ৪টি
লবঙ্গ: ৫টি
ফ্রেশ ক্রিম: ২ চা চামচ
চিনি: ১ চা চামচ
টক দই: ২ টেবিল চামচ
সর্ষার তেল: পরিমাণ মতো
লবন: স্বাদ মতো
হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ
প্রণালী
একটি পাত্রে মৌরি, এলাচ, লবঙ্গ এবং ফ্রেশ ক্রিম দিয়ে মিক্সারে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য লবন ছিটিয়ে পটলগুলি লাল করে ভেজে তুলে রাখুন।
ওই তেলেই আবার একটু লবন, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া এবং অল্প পানি দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প চিনি দিয়ে কিছু ক্ষণ নাড়তে থাকুন।
এ বার টক দই দিয়ে আরও কিছু ক্ষণ কষিয়ে নিন। মশলার গন্ধ কেটে গেলে আগে থেকে তৈরি করে রাখা এলাচ, মৌরির মিশ্রণটি দিয়ে দিন। হালকা নেড়েচেড়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিন। মশলার বাটি ধুয়ে পানি দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে ফুটে উঠলে নামিয়ে গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন মৌরি পটল।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন