মহামারীতে মানুষের সেবা করবে যুবলীগ : মাইনুল হোসেন খান নিখিল
যতদিন মহামারী থাকবে যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বুধবার (৭ জুলাই) মিরপুরস্থ চলন্তিকা মোড়ে করোনার এই মহাসংকটে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আমরা সারা দেশে ৬০ লাখ লোকের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। যতদিন এই মহামারি থাকবে, ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে। আমরা স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষার এই মৌসুমে আমরা বৃক্ষরোপণ করছি। যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ থাকবে, ততদিন এই দেশের একটি মানুষও অনাহারে থাকবে না। নেত্রীর সুদৃঢ় নেতৃত্বের বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন এখানে ১০০০ লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শওকত হায়াত, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের