ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কারের অর্থ পাচ্ছেন বিকাশে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৩:৪১

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতার বিজয়ীরা তাদের পুরস্কারের অর্থ পাচ্ছেন বিকাশে। দেশজুড়ে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ ক্রীড়াবিদ দেশের ১৩টি ভেন্যুতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বিজয়ীরা তাদের পুরস্কারের অর্থ তৎক্ষনাৎ তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন কোন ঝামেলা ছাড়াই। 

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের অর্থ প্রদান করা হচ্ছে। ৯ সেপ্টেম্বর শুরু হওয়া মাসব্যাপী এই আয়োজনের ডিজিটাল পেমেন্ট পার্টনার বিকাশ। 

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’-কে প্রতিপাদ্য হিসেবে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে চলছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় আসর। প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি প্রতিযোগিতার উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি; বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সহ-সভাপতি নাহিম রাজ্জাক, এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে  নারী, পুরুষ উভয় বিভাগে চলছে এবারের আয়োজন। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেয়া প্রথম তিনজন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি।

এমএসএম / এমএসএম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি