জাতীয় নির্বাচনে ১০ আঙ্গুলের ছাপ চায় ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ১০ আঙ্গুলের ছাপ লাগবে। যাদের ১০ আঙ্গুলের ছাপ দেয়া নেই আগামী জানুয়ারি থেকে তাদের আঙ্গুলের ছাপ নেয়া হবে। শনিবার দুপুরে ঢাকা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভায় এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
সভায় নির্বাচন কমিশনের সচিব বলেন, নতুন ভোটারের ক্ষেত্রে সনদগুলো দেখা হচ্ছে। সংশোধনে ওয়ারিশান সনদ দেখা হবে। যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে তার উপর ভিত্তি করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সচিব।
মো: হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, সচিবালয়ের কাজের গতি না বাড়াতে পারলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। দ্বৈত ও ভুয়া ভোটার ঠেকাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি একজন ভোটারের দুই হাতের সব আঙ্গুলের ছাপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ