কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ৩৭ বছরপূর্তি উদযাপন
নানা আয়োজনের মধ্যে দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপিত হয়েছে। কেবি কলেজের ৩৭ বছর পূর্তি উপলক্ষে ২ দিন ব্যাপী 'কলেজ ডে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ' অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কতৃপক্ষ।
২৫ সেপ্টেম্বর (রবিবার) দিবসটি উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গনেই সারাদিনব্যাপী আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী। সকাল ৮ টা ৪৫ এ আনন্দর্যালির মাধ্যমে শুরু হয় বর্ণাঢ্য এ উদযাপন। এরপর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতালা উত্তোলন করেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। এরপরে শান্তির প্রতীক হিসেবে পায়রা অবমুক্ত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। কলেজের প্রতিষ্ঠা দিবসে শিক্ষার্থী ও শিক্ষকদের মিলিত অংশগ্রহণে কেক কাটা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে এরপর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক, কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো কলেজের সকল শিক্ষার্থীদের।প্রথম দিন শনিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিলা গ্রুপ ও ওয়েজ আর্নার্স কল্যানবোর্ডের পরিচালক প্রকৌশলী ফকরুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক ও কলেজের গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
Link Copied