চার কোম্পানির শেয়ার দর বেড়েছে
কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েই চলেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো-ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, শাহজিবাজার পাওয়ার ও বিডি থাই ফুড।
ওই চারটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি সিএসই ও ডিএসই কোম্পানিগুলোকে চিঠি পাঠায়। ওই জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম এভাবে বাড়ছে।
গত ১১ সেপ্টেম্বর ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টে শেয়ার দর ছিল ৬৩.১০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৭৯.২০ টাকায় উন্নীত হয়। গত ২১ সেপ্টেম্বর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ছিল ৩৭ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৪৪.৭০ টাকায় উন্নীত হয়।
গত ৮ সেপ্টেম্বর শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ছিল ৮৪.৭০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৯৩.১০ টাকায় উন্নীত হয়। গত ৫ সেপ্টেম্বর বিডি থাই ফুডের শেয়ার দর ছিল ৩৫.৭০ টাকা। ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ৪৭.৮০ টাকায় উন্নীত হয়।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে