জাইকা থেকে ৬০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়ার আশা পরিকল্পনা মন্ত্রীর
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার আশা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বিদায়ী সাক্ষাত শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় নতুন জাইকাপ্রতিনিধি ইচিগুচি টমোহাইড উপস্থিত ছিলেন। তিনি এক সপ্তাহ আগে যোগদান করেছেন।
সাক্ষাতকার শেষে মন্ত্রী বলেন, বাজেট সহায়তায় বিষয়টি আলোচনা পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাজেট সহায়তা চেয়ে জাইকাকে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, আগামীতে ইতিবাচক বলে মনে হয়েছে। তবে সকলের কিছু আইন-কানুন আছে, এগুলো মেনেই কাজ করতে হবে। আমার বিশ্বাস সব প্রসেসিং হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাবো।
তিনি আরো বলেন, এটা আলোচনার জন্য আমি সঠিক জায়গা নয়। এটা নিয়ে কাজ করবে ইআরডি, তবে যেহেতু সরকারে আছি মন্ত্রণালয়ে উঠেছি সুতরাং আলোচনা করেছি। পরিবেশটা অনেক ইতিবাচক। ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা জাইকা আমাদের দেবে।তিনি আরও বলেন, আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনোমিক জোন হচ্ছে এখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। আমরা আমাদের নৌবন্দরগুলোতে আরও কাজ করতে চায়। অবকাঠামো খাতে জাইকা বেশি কাজ করতে চায়। রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায়।
এমএসএম / এমএসএম
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ
ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা
Link Copied