মুসলিম হয়েও কেন হিন্দু নাম নিয়েছিলেন দিলীপ?
দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভোগার পর বুধবার সকালে না ফেরার দেশে চলে গেছেন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা দিলীপ কুমার। কিন্তু মৃত্যুর পরেও রয়ে গেছে সেই প্রশ্ন, মুসলিম পরিবারের মুহম্মদ ইউসুফ খান কেন হিন্দু নাম নিয়ে দিলীপ কুমার হয়েছিলেন?
এই অভিনেতার জন্ম ব্রিটিশ ভারতের পেশোয়ারে। জন্মনাম মুহম্মদ ইউসুফ খান। তবে চলচ্চিত্র জগতে দিলীপ কুমার নামেই পরিচিতি ও জনপ্রিয়তা পান। কীভাবে এবং কেন ইউসুফ খান থেকে দিলীপ কুমার হয়েছিলেন ভারতীয় সিনেমার ‘ট্রাজেডি কিং’, নিজের আত্মজীবনীতে সে কথা নিজেই খোলসা করেছেন দিলীপ কুমার।
জানা যায়, পেশোয়ারের বাসিন্দা ইউসুফ খান ১৯৩০ সালে বাবা মুহম্মদ সারোয়ার খান, মা আয়েশা বেগম এবং পরিবারের ১২ জন সদস্যর সঙ্গে মহারাষ্ট্রের মুম্বাইয়ে এসে বসবাস শুরু করেন। ১৯৪০ সালে মুম্বাইয়ের বাড়ি ছেড়ে পুনেতে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ।
বেশ কয়েক বছর সেখানে কাজ করার পর আবার মুম্বাই ফিরে বাবার ফলের ব্যবসায় হাত লাগান। সেই সূত্রেই ইউসুফের সঙ্গে আলাপ হয় প্রখ্যাত মনোবিদ ড. মাসানির। তিনিই তাকে ‘বোম্বে টকিজ’-এর মালিক দেবিকা রানির সঙ্গে পরিচয় করিয়ে দেন। সে সময়ই তার কাছে আসে ‘বোম্বে টকিজ’র ব্যানারে ‘জোয়ার ভাটা’ ছবিতে কাজ করার প্রস্তাব।
ওই ছবিতে অভিনয়ের জন্য প্রযোজক দেবিকা রানিই তাকে নাম বদলে ইউসুফ খান থেকে দিলীপ কুমার হওয়ার প্রস্তাব দেন। প্রথম ছবি থেকেই দিলীপ কুমার নামে বলিউডে পা রাখেন তিনি। ফলওয়ালা মুহম্মদ ইউসুফ খান হয়ে ওঠেন অভিনেতা দিলীপ কুমার।
তবে নিজের আত্মজীবনীতে দিলীপ কুমার লিখেছেন, দেবিকা রানি তাকে প্রথম নাম বদলানোর প্রস্তাব দেন ঠিকই, তবে তিনি তাতে রাজি হয়েছিলেন বিশেষ একটি কারণে। তাঁর বাবা মুহম্মদ সারোয়ার খান অভিনয় বিষয়টা এক্কেবারেই পছন্দ করতেন না।
দিলীপ কুমারের কথায়, অভিনয় বিষয়টা তার বাবার ‘নাটক’ বলে মনে হতো। বন্ধু পৃথ্বীরাজ কাপুরের ছেলে রাজ কাপুর অভিনয়কে পেশা হিসাবে গ্রহণ করলে অভিনেতার বাবা আরও বিরক্ত হন। পরে অবশ্য ছেলের অভিনয় মন্দ লাগতো না মুহম্মদ সারোয়ার খানের।
তবে ঘটনা যা-ই হোক, দিলীপ কুমার নাম নিয়েই জীবনের অবসান হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার। বুধবারই তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজ কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় সেখানে বলিউডের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!