ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছাত্রীহলের বিজ্ঞপ্তিতে মুজিব বানান ভুল, জবি নীলদলের প্রতিবাদ


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ৯:৪৮
জগন্নাখ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ‘মুজিব’ বানান বিকৃতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল(একাংশ)। 
 
সোমবার (২৬ সেপ্টেম্বর) নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এই প্রতিবাদ জানানো হয়।প্রতিবাদলিপিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম কর্তৃক স্বাক্ষরিত এক ছুটির বিজ্ঞপ্তিতে হলের নামের শেষাংশে ‘মুজিব’ বানানটি বিকৃতভাবে ‘মুবিজ’ উল্লেখ করা হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয় এবং আহত করে। একটি প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন কোনো ব্যক্তির পত্র অথবা বিজ্ঞপ্তিতে এ ধরনের বিকৃতি অমার্জনীয় অপরাধ বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল মনে করে । 
 
আরও বলা হয়, এ ঘটনার পর প্রাধ্যক্ষের পক্ষ থেকে ভুল স্বীকারপূর্বক দুঃখ প্রকাশ করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যায়নি। নীলদলের শিক্ষকবৃন্দ এজন্য অত্যন্ত হতাশ ও সংক্ষুব্ধ এবং দ্ব্যর্থহীন ভাষায় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। এমতাবস্থায়, জাতির পিতা বঙ্গবন্ধুর নামের অংশ বিকৃত করার বিষয়টিকে অমার্জনীয় অপরাধ বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
 
এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আমি যখন স্বাক্ষর করি তখনও দুইটা ভুল ছিলো, ভুলগুলো মার্ক করে দিয়েছিলাম৷ সেকশন অফিসার তারপরেও ভুল করেছে।’ভুল বিজ্ঞপ্তি প্রকাশের পরেও দুঃখ প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘পরবর্তীতে তো বিজ্ঞপ্তিই পরিবর্তন করে দেয়া হয়েছে।’
 
উল্লেখ্য, ছুটির বিজ্ঞপ্তি প্রকাশের পরে শিক্ষার্থীদের তোপের মুখে পূজার ছুটিতে ছাত্রীহল খোলা রাখার ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে