ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাচে-গানে পশুপালন অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ১০:৩৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যাপক ড. আজহারুল  হক তপু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী এবং পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবির পশুপালন অনুষদ ছাত্র সামিতি।

জানা যায়, পশুপালন অনুষদ ছাত্র সমিতির আয়োজনে অধ্যাপক ড. আজহারুল হক তপু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ, রানার্সআপ হয় স্নাতক প্রথম বর্ষ। ফুটবল টুনামেন্টে সেরা খেলোয়ার প্রথম বর্ষের শিক্ষার্থী ইখতেখার রহমান ইফতি  এবং সেরা গোলকিপার স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানাউল্লাহ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল, রানার্স আপ দল, টুর্নামেন্টের সেরা খেলোয়ার, সেরা গোল কিপারকে পুরষ্কার দেওয়া হয়।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানের। এসময় পশুপালন অনুষদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি , নাটক , দলীয় সংগীত , ককটেল নৃত্য, র‌্যাম্প শো এর আয়োজন করা হয়। পরে অনুষদের দি¦তীয় বর্ষের (স্ফুরণ-৫৬) শিক্ষার্থীরা প্রথম বর্ষের (সন্দীপন ৫৭) শিক্ষার্থীদের বরণ করে নেয়।

পশুপাশলন অনুষদ ছাত্র সমিতির সহ সভাপতি রেজওয়ান-উল- আমিন শোভনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রান্ত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপাশলন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহীর উদ্দিন, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো মেহেদি হাসানসহ পশুপাশলন অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত