পূজা স্পেশাল বাসন্তী পোলাও
দুর্গাপূজায় বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও রান্না করা হয়। এটি আমিষ কিংবা নিরামিষ দিয়ে পরিবেশন করতে পারেন। জেনে নিন রেসিপি।
১ কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও ১ চা চামচ ঘি দিয়ে চাল মেখে রেখে দিন ১ ঘণ্টা।
প্যানে ২ চা চামচ ঘি গরম করে কয়েকটি কাজুবাদাম ও কিশমিশ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে কয়েকটি লবঙ্গ, এলাচ, ১ টুকরো দারুচিনি ও ২টি তেজপাতা দিন। নেড়েচেড়ে ভেজে মসলামাখা চাল দিয়ে দিন। অল্প আদা কুচি দেবেন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন সব।
পৌনে ২ কাপ গরম পানি ও ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে প্যান ঢেকে দিন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
Link Copied