ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

আমি খেলা বুঝি না: নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ১২:৫৩

অভিনয়ের খেলায় এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাকেও মাতিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে যুক্ত হয়েও চমক দিয়েছেন তিনি। যেখানে বঙ্গবন্ধুর বড় মেয়ে তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে ফারিয়ার অভিনয় দেখার অপেক্ষায় তার ভক্তরা।

তবে ফুটবল খেলা একদমই বোঝেন না এই অভিনেত্রী। কোপা আমেরিকার কারণে দেশের নেটিজেনরা এখন দুই ভাগে বিভক্ত। একদল বলছে ১১ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল জিতবে আর্জেন্টিনা। অন্যদলের বাজি ব্রাজিলের পক্ষে। আর্জেন্টিনার ফাইনালে উঠার দিন ঢাকাই সিনেমার আরেক নায়িকা মাহিয়া মাহি ঘোষণা দেন, ফাইনালে তিনি ব্রাজিল সমর্থকদের পাশে বসে আর্জেন্টিনার জার্সি পরে মেসিদের জন্য গলা ফাটাবেন!

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) নুসরাত ফারিয়ার মতামত জানতে চায় । ব্রাজিল-নাকি আর্জেন্টিনা কোন দলকে সমর্থন করছেন? এমন প্রশ্নের জবাবে ফারিয়া কোনো ভনিতা না করেই বলেন, ‘আমি খেলা বুঝি না।’ তবে কি ভক্তরা ভাগ হয়ে যাবে বলে খেলা বুঝেও না বোঝার ভান করছেন? এই প্রশ্নে ফারিয়ার উত্তর, ‘সত্যি বলছি, আসলেই আমি খেলা বুঝি না’।

খেলা না বুঝলেও বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিকই চেনেন বলে জানিয়েছেন এই তারকা। তবে খেলা না বোঝায় তাদের মধ্যে কে বেশি প্রিয় সেই প্রশ্নের উত্তরে ডিফেন্সে চলে যান তিনি। কখনো খেলা বোঝার আগ্রহ জন্মায়নি বলেও জানান ফারিয়া।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এ অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। আগস্টের মাঝামাঝি সময়ে এর শুটিং শুরু হবে। যেখানে ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী