সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে টানা দুই দিন পতনের পর বুধবার (২৮ সেপ্টেম্বর) সূচক উত্থান ধারায় ফিরেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১ কোম্পানির। দরপতন হয়েছে ১১৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৯৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৪৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ১০৯টির। দিন শেষে সিএসইতে ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে
রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে
২০০ টাকার নিচে নেই কোনো মাছ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা