ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেই : নৌ-প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ১৬ কোটি বাঙালির আশা-ভরসার একমাত্র স্থল। বাংলাদেশের আগামী স্বপ্ন উনাকে ঘিরেই।’ বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, উৎসবের দিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে তা আমরা দিতে পেরেছি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল।’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জীবন থেকে শিক্ষা নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছেন। তিনি অনেক কঠিন সময় মোকাবিলা করেছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে আসার পর ৪২ বছর ধরে সংগ্রামে লিপ্ত রয়েছেন। তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানুষের প্রতি ভালোবাসা, এ থেকেও আমরা শিক্ষা নিতে পারি।’

প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করেছেন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বন্যা, খরা, দারিদ্র্যের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা অর্থ ও পদক নিয়েছেন তারা কিন্তু দেশের দারিদ্র্য দূর করতে পারেনি। দারিদ্র্য দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অনেকে দারিদ্র্য বিক্রি করে অর্থশালী হয়েছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো দুনিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে।’ সভায় সভাপতিত্ব করেন অভিনেত্রী ও আয়োজক সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ।

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১