ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

লাঠির উপর ভর করেছে হাঁটু ভাঙা বিএনপি : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:৩৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোমরভাঙা, হাটুভাঙা বিএনপি লাঠির উপর ভর করেছে। লাঠির দিন চলে গিয়েছিল কিন্তু বিএনপি আবার তা ফিরিয়ে এনেছে। আজ বুধবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, লাঠি নিয়ে রাজপথে যত আস্ফালন হোক, আমরা এর জবাব দিব।ওবায়দুল কাদের বলেন, সামনের দিনে পতাকার সাথে লাঠি নিয়ে নামলে খবর আছে। পরিস্কার বলে দিতে চাই, সামনে খবর আছে, লাঠি নিয়ে খেলা চলেবে না। আগুন নিয়ে খেলা, অগ্নিসন্ত্রাস চলবে না। 

তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিবকে হারিয়ে আমরা অমানিসার অন্ধকারে ছিলাম। এর ৬ বছর পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নিবাচিত হয়ে ফিরে এসেছিলেন রক্তভেজা দুঃখিনী বাংলায়। শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন। তিনি দেশে এসেছিলেন বলে এসেছেন বলে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তিনি ফিরেছেন বলে দেশে উন্নয়নে অর্জনের ধারা সূচিত হয়েছে। 

আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়। আওয়ামী লীগ রাজপথে আছে, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। আমরা জনগণের জন্য, উন্নয়ন ও অর্জনের জন্য রাজপথে নামবো। ২০ দলীয় জোটের নামে বিএনপি জগাখিচুড়ির আন্দোলনের মাঠে নেমেছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি ইচ্ছে করে উস্কানি দিচ্ছে যাতে আওয়ামী লীগ সংঘাতে জড়ায়। তারা ইচ্ছে করে আওয়ামী লীগ, পুলিশকে উসকানি দেয়।

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনেশেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারো বিজয়ের বন্দরে পৌঁছাবো ইন শা আল্লাহ্‌। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ