আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জীবনের মায়া ভুলে তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তিনি এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী তার জীবনে কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। নিজের সুখের কথা চিন্তা করে রাজনীতি করেননি। তিনি দেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে তার লক্ষ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করা।
তিনি বলেন, আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান। তার দূরদর্শী ভূমিকায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিল। বৈশ্বিক মন্দায় কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি। তার সময়োপযোগী নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্ব দরবারেও।
খাদ্য মন্ত্রণালয় করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সব সময় সচেষ্ট আছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন এবং ফুড প্রকিউরিং ও মনিটরিং ইউনিটের মহাপরিচালক সহিদুজ্জামান ফারুকীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
প্রীতি / প্রীতি
গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের
বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ
লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ
সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা
তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ