ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গুলশানে কলেজ ছাত্রী মুনিয়া খুন

আনভীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ১:২৪

রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। ঢাকার এক আদালত আগামী ১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আবারও নির্দেশ দিয়েছেন। বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. আলাউদ্দিন পুনরায় সময় চেয়ে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা গতকাল পুনরায় নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র জানায়, আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ এই নিয়ে ১৯ বারের মতো পেছানো হয়েছে। গুলশানের বাসা থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধারের পর গত বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। এজাহারে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান গত ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। আর গত ১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন। এরপর গত ৬ সেপ্টেম্বর কলেজছাত্রীর বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে পুনরায় মামলা করেন। উক্ত মামলায় আনভীর, গুলশানের বাড়ির মালিক ও তার স্ত্রী এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম, মডেল ফারিয়া মাহবুব পিয়াশা, সাইফা রহমান মীম, ইব্রাহিম আহমেদ রিপন ও তার স্ত্রী শারমীন। মামলার বাদি নুসরাত সকালের সময়কে জানান, মামলা দায়ের করার পর থেকেই তো নানা প্রতিঘাত আসছে। আর আমি যদি মিডিয়ার কাছে কিছু বলি তাহলে আমার স্বামীর কাছে চাপ আসে।

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট