গৃহকর্মীদের জীবন নিরাপদ করতে উদ্যোগ নেবে সরকার: পরিকল্পনামন্ত্রী
গৃহকর্মীদের জীবনকে নিরাপদ ও নিশ্চিন্ত করতে গৃহকর্মী আইন প্রণয়ন এবং এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জাতীয় গৃহকর্মী সম্মেলন ২০২২-এ তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে বক্তারা গৃহকর্মীদের জীবনের নানা দুর্ভোগ ও নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, ২০১৫-১৬ এর জরিপে বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ১৭ লাখ। যা বর্তমানে ২০ লাখ ছাড়িয়ে গেছে। কিন্তু জাতীয় বাজেটে গৃহকর্মীদের কোনো তথ্য-উপাত্ত নেই। জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের কথাও উল্লেখ নেই। পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা, সঠিক কর্ম পরিবেশ ও মূল্যায়ন নেই বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ প্রণয়ন হলেও এর আইনি কাঠামো দাবি করেন সমাজসেবা প্রতিষ্ঠানের সদস্যরা। সম্মেলনে গৃহকর্মীরাও নিজেদের জন্য নিরাপদ আবাসনের দাবি জানান।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ মুজিবুল হক, এমপি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী। সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে সহ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নিয়োগকারী ও গৃহশ্রমিক প্রতিনিধিবৃন্দ।
এমএসএম / এমএসএম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন কমিশন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান হঠাৎ ওএসডি
আবারও জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট
রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এলএনজি সরবরাহ কমায় তিতাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধে এবার একরাম হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা