ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২০২৩ সালে বৈশ্বিক মন্দার আশঙ্কা ৯৮ শতাংশ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ বিকাল ৫:১৯

বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে। মূলত উচ্চ মূল্যস্ফীতি, সুদের হারের মারাত্মক বৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ আশঙ্কা দেখা দিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নেড ডেভিস রিসার্চ দ্বারা পরিচালিত একটি সম্ভাব্য মডেল অনুযায়ী, বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ৯৮ দশমিক ১ শতাংশ। ২০২০ সালের অর্থনৈতিক অবস্থা ও ২০০৮-২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও একই ধরনের পূর্বাভাস ছিল।

নেড ডেভিস রিসার্চের অর্থনীতিবিদরা গত শুক্রবার একটি প্রতিবেদনে লিখেছেন, মূলত ২০২৩ সালের কিছু সময়ের জন্য বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। এতে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হচ্ছে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপকৃত ১০ জন অর্থনীতিবিদদের মধ্যে সাতজন বৈশ্বিক মন্দাকে অন্তত কিছুটা সম্ভাবনা বলে মনে করেন। এদিকে অর্থনীতিবিদরা তাদের প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে আনছেন।

তাছাড়া খাদ্য ও জ্বালানির মূল্য বাড়ার কারণে যেমন মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে তেমন অস্থিরতাও বাড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থনীতিবিদদের ৭৯ শতাংশ মনে করেন এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোর তুলনায় নিম্ন-আয়ের দেশগুলোতে সামাজিক অস্থিরতা বেশি দেখা যাবে।

এমএসএম / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি