দুর্গোৎসবে সতর্ক সরকার : কাদের
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে প্রাণে চিন্তা চেতনায় একটি অসাম্প্রদায়িক দল। আমাদের প্রায় প্রতিদিনের বক্তব্যে অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারণ করি এবং সভা-সমাবেশে, বিক্ষোভে দৃঢ় কণ্ঠে উচ্চারণে আমরা কখনো দিধাগ্রস্ত হই না। শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে গতবার ছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ১২ বছর কোনো দুর্গাপূজায় সামান্যতম বিশৃঙ্খলা বলুন, সন্ত্রাস বলুন, কোনো ঘটনাই ঘটেনি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে।
‘গতবার সতর্কতার একটা ঘাটতি ছিলো। কারণ সময়টা এখন সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি...তারা বাইরে তাদেরকে যতটা নিস্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তারা তারচেয়ে সক্রিয়। এরকম একটা বাতাবহ দেশে আছে। অস্বীকার করার উপায় নেই। কুমিল্লায় যেটা ঘটেছে বীভৎস, চৌমুহনীতে যা ঘটেছে তা আরও ভয়ানক। এছাড়া রংপুরে, সিলেটে, সুনাগঞ্জের নাসিরনগরে ঘটনা ঘটেছে।”
বিভিন্ন দলীয় পরিচয়ে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মনে করি যারা এই ধরনের ঘটনা ঘটায়, যে পরিচয়েই হোক তাদের একমাত্র পরিচয় হচ্ছে দুর্বৃত্ত। এরা আওয়ামী লীগ পরিচয় দেয়, দলের পরিচয় ব্যবহার করে অনেক দুর্বৃত্ত এসব ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন জেলায় লক্ষ্য করেছি।’
‘আমরা পরিস্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে- এটা হতে পারে না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান। আপনারাও ভোটার, এদেশের নাগরিক আপনারা। দ্বিতীয় তৃতীয় শ্রেণির নাগরিক এটা কারোরই মনে করা উচিত না।’
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের সংখ্যালঘু মনে না করার অনুরোধ জানিয়ে তিনি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার সবাইকে সতর্ক থাকান আহ্বান জানান।
‘এই উৎসবে সক্রিয়ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা থাকবে এটা আশা করি। সতর্ক ও সস্ক্রিয়ভাবে থেকে সব ধরনের উদ্বেগ দূর করার আহ্বান জানাচ্ছি। আপনারা আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি।’
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন