ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বেপজার নির্বাহী চেয়ারম্যান পরিদর্শন করেছেন বেপজিয়া কার্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ২:৩০

বাংলাদেশ ইপিইজেড ইনভেস্টারস এসোসিয়েশনের সেন্ট্রাল অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ( বেপজা)'র নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান,এনডিসি, পিএসসি।

সে সময় বাংলাদেশ ইপিইজেড ইনভেস্টারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেকশান সেভেন এর ব্যবস্থাপনা পরিচালক এস,এম খানের নেতৃত্বে বেপজিয়ার পরিচালকগণকে সাথে নিয়ে বেপজার চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাকে বেপজিয়ার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বেপজিয়ার কর্মকাণ্ডের প্রশংসা করেন, দেশের অর্থনীতিকে আরও বেগবান করতে ইপিজেডে বিনিয়োগ বান্ধব এসোসিয়েশন বেপজিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে তিনি অবহিত করেন। এবং সকল ইপিজেডে বেপজিয়ার সদস্য সংখ্যা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। এতে বেপজা আন্তরিক ভূমিকা পালন করবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। পরে বেপজিয়ার প্রেসিডেন্ট বিনিয়োগকারীগণের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। এবং বেপজার চেয়ারম্যান সমস্যা নিরসনে বেপজা আন্তরিক ভূমিকা পালন করছে বলে তিনি জানান। এতে আরও উপস্থিত ছিলেন, বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, বেপজিয়া পরিচালক আজিজুল বারি চৌধুরী জিন্নাহ, পরিচালক অন্জন শেখর দাস এবং চট্টগ্রাম ইপিজেড এর ইডি জনাব মেজবাহ,কর্ণফুলী ইপিজেড ইডি জনাব এনামুল হক, ও কর্মকর্তাগন।

এমএসএম / এমএসএম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি