ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কোটির পথে হৈমন্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:৪

হৈমন্তী রক্ষিত দাস, মূলত আধুনিক ঘরানার একজন সঙ্গীতশিল্পী। কিন্তু ফোক গানেও যে তিনি অনন্য এটা নতুন করে আবারো প্রমাণ করছেন। গেলো বছরের শেষপ্রান্তে ইউটিউবে প্রকাশিত হয় হাছন রাজার লেখা ও সুর করা বিখ্যাত গান ‘নেশা লাগিলো রে’ গানটি। গানটিতে হৈমন্তীর অনবদ্য গাওয়া শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে। যার ফলে গানটি একটু একটু করে কোটির ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে গানটি ৯১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

হৈমন্তী হাছন রাজার লেখা ও সুর করা এই গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। স্টেজ শোতে বিভিন্ন সময়ে দেশ-বিদেশে গানটি গেয়েছেন। তবে আয়োজন করে কোনো ইউটিউব চ্যানেলের জন্য এবারই প্রথম গাওয়া।

হৈমন্তী রক্ষিত দাস বলেন, ‘শ্রদ্ধেয় হাছন রাজার লেখা ও সুর করা অনেক গানই বিভিন্ন সময়ে স্টেজ শোতে পারফর্ম করেছি। কিন্তু এই গানটির প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা ছিল একেবারেই অন্যরকম। গানটি নতুন সঙ্গীতায়োজনে গাইতে পেরেছি, এটাই আমার অনেক ভালোলাগা। গানটি প্রকাশের পর থেকেই অনেক সাড়া পেয়েছি। অল্প কিছুদিনের মধ্যেই গানটি কোটির ঘর স্পর্শ করবে। এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তির বিষয় হবে। ধন্যবাদ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে।’

এদিকে পল্লব স্যানালের সুরে ও কবির বকুলের কথায় কিছুদিন আগে প্রকাশিত হয়েছে হৈমন্তীর মৌলিক গান ‘চাঁদের বাড়ি’। এই গানটি শ্রোতা দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। সাধারণত হৈমন্তী লতা মুঙ্গেশকর ও রুনা লায়লার গানগুলোই মঞ্চে ও টিভি শোতে বেশি পারফর্ম করে থাকেন। পাশাপাশি নিজের মৌলিক গান তো থাকেই।

বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে স্বপ্নীল ও শেখ রানার কথায় হৈমন্তীর কণ্ঠে ‘দেয়াল কাহিনী’ গানটির লিরিক্যাল ভিডিও শ্রোতা দর্শককে মুগ্ধ করছে।

এদিকে গেলো বছর রুনা লায়লার সুরে, কবির বকুলের কথায় ও রাজা ক্যাশেফের সঙ্গীতায়োজনে ‘আকাশে মেঘ দেখেছ’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয়।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী