আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার বিকেলে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘ দুই বছরের অধিক সময় র্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র্যাব) অষ্টম মহাপরিচালকের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ দায়িত্ব থেকে বিদায় নেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র্যাবের দায়িত্ব ছাড়ার পর দিন নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত ১৫ এপ্রিল করোনা মহামারির মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ