ক্ষীরভরা বালুসাই
মিষ্টিমুখ না হলে আর কীসের উৎসব-উদ্যাপন। রসগোল্লা, সন্দেশ, টক দই তো সারা বছর স্বাদের খেয়াল রাখেই। পূজার আবহে অন্য কিছু না হলে চলে নাকি? পূজার আবহে অতিথির মন জয় করতে বাড়িতে তৈরি করে নিতে পারেন ক্ষীরভরা বালুসাই। রইল প্রণালী।
উপকরণ
ময়দা: ৩০০ গ্রাম
চিনি: ১৭৫ গ্রাম
বেকিং সোডা: আধ চা চামচ
দই: আধ কাপ
পেস্তা কুচি: ১ টেবিল চামচ
ঘি: প্রয়োজন মতো
খোয়া ক্ষীর: ১ কাপ
প্রণালী
সামান্য লবন, বেকিং সোডা আর ময়দা একসঙ্গে মিশিয়ে চেলে নিতে হবে।
তারপর দই নিয়ে তাতে ভাল করে ঘি মিশিয়ে নিতে হবে।
এ বার ময়দা মাখার পালা। ঠান্ডা পানি দিয়ে ভাল করে ময়দা মেখে নিন। তার পর একটি পাত্রে রেখে পাতলা কাপড়ে মুড়ে কিছু ক্ষণ ঢেকে রাখুন।
অন্য একটি পাত্রে চিনি জ্বাল দিয়ে রস তৈরি করুন। তা ফুটতে দিন কিছু ক্ষণ।
এর পর মাখা ময়দা ছোট ছোট টুকরো করে নিয়ে বল তৈরি করে নিন। সেই বলগুলির মাঝে আঙুলের চাপে খানিকটা গর্ত মতো করে নিন।
এ বার সামান্য খোয়া ক্ষীর সেই গর্তে ভরে বলের মুখটা আঙুলের চাপে বুজিয়ে দিন।
এ বার কড়াইয়ে ঘি গরম করুন। তাপমাত্রা সামান্য কমলে কয়েকটা করে ময়দার বল কড়াইয়ে ছেড়ে ভেজে নিন। দু’পিঠ ভাল করে ভেজে নেবেন। মিনিট ১৫ সময় লাগবে। ভাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন বলগুলি।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন