ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসবে বিএনপি : আমু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ৩:১৬

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, ওই নির্বাচনে বিএনপি আসেনি। তারা বোমাবাজি, মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজকে আমরা বলতে চাই আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। আমাদের বিশ্বাস বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেবে।’ 

শনিবার (১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, ‘জনগণের সঙ্গে যদি বিএনপিকে থাকতে হয়, জনগণের কাছে যদি তাদের যেতে হয় অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আজকে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাহলে রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করা হবে।’ 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার প্রমুখ। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন