ইভ্যালির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সংবাদ সম্মেলন ডেকেছে। চেয়ারম্যান ও এমডির গ্রেফতার এবং ব্যবসা বন্ধের প্রায় দেড় বছর পর প্রথম সংবাদ সম্মেলন ডাকলো প্রতিষ্ঠানটি। আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইভ্যালি। এতে থাকবে আনুষ্ঠানিকভাবে ফিরে আসার পরিকল্পনা।
শনিবার রাতে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনটি কাভার করতে আগ্রহী সাংবাদিকদের ইভ্যালির ইমেইল অ্যাড্রেসে মেইল করার অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব ছেড়ে দেন আদালতের নির্দেশে গঠন করা সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। এরপর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ইভ্যালি দায়িত্ব নেন। তার নেতৃত্বেই নতুন পরিচালনা পর্ষদ গঠন হচ্ছে এবং ইভ্যালি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তারও আগে গত ১০ আগস্ট ইভ্যালি পুনরায় চালু করতে আদালতের মাধ্যমে গঠিত বোর্ডের কাছে আবেদন করেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। আবেদনে তিনি নিজেকে এবং তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে বলেছেন। শামীমা নাসরিনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এ আবেদন করেন।
২০১৮ সালে যাত্রা শুরু করে ইভ্যালি। তবে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হওয়ায় পাহাড়সম অভিযোগ জমা হয় তাদের বিরুদ্ধে। গ্রাহকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনুসন্ধানে নামে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহকের মামলার ভিত্তিতে গুলশান থেকে ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান পদে থাকা তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন। তবে জামিন পাননি স্বামী রাসেল।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে