ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৭:৪৫

নিয়মিত রক্ষণাবেক্ষণে ৩ দিনের জন্য বন্ধ হচ্ছে একটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট)। এতে দৈনিক প্রায় ৩৫০ মিলিয়ন গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেছেন, সামিট গ্রুপের মালিকানাধীন ওই এফএসআরইউটি আগামী ৩ নভেম্বর নিয়মিত রক্ষণাবেক্ষণে যাওয়ার জন্য চিঠি দিয়েছে। আমরা চেষ্টা করছি একদিন পিছিয়ে সাপ্তাহিক ছুটির সঙ্গে মেলাতে। ৪ নভেম্বর থেকে হলে বুধ, বৃহস্পতি ও শুক্রবার হয়।

ওই কর্মকর্তা বলেন, এতে ৩৫০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ কমবে। বিভিন্ন খাতে কিছু কিছু করে কমিয়ে চাপ সামাল দেওয়া হবে। ৩ দিন পর চালু হলে গ্যাস সরবরাহ বর্তমান অবস্থায় ফিরে আসবে।

দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুত কমে যাওয়া ও বাড়ন্ত চাহিদার যোগান দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। মহেশখালীতে অবস্থিত দুটি টার্মিনালের সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট (দৈনিক সরবরাহ সক্ষমতা)। একটি সামিট গ্রুপ, অপরটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালনা করছে।

এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক ২৮০০ মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও এখন (৩০ অক্টোবর) মাত্র ১৫৭৬ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। ওইদিন আমদানি থেকে সরবরাহ দেওয়া হয়েছে ৯৮২ মিলিয়ন ঘনফুট। একটি বন্ধ হয়ে গেলে অপরটি দিয়ে সর্বোচ্চ ৬০০ মিলিয়ন সরবরাহ দেওয়া সম্ভব। অর্থাৎ দেশীয় এবং আমদানি মিলে ২১০০ মিলিয়নের নিচে নেমে যাবে সরবরাহ।

দু’টি এফএসআরইউ সচল থাকা অবস্থায় গ্যাস সংকটে নাকাল অবস্থা। অনেক এলাকায় দিনের বেলা গ্যাসের দেখা মিলছে না। সেসব এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ার শঙ্কা রয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, প্রতিশ্রুত (অনুমোদিত) গ্রাহকদের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫৫০০ মিলিয়ন ঘনফুট। প্রকৃত চাহিদা ৪০০০ মিলিয়নের বিপরীতে সরবরাহ দেওয়া হচ্ছে ২৬০০ মিলিয়ন ঘনফুটের মতো। এরমধ্যে কমবেশি ১০০০ মিলিয়নের মতো আমদানি করে সরবরাহ করা হচ্ছে।

aliul / aliul

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা

বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা

কমলো সোনার দাম

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে

তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি

খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম