ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ বিকাল ৫:৫

পোলট্রি খামারিদের স্বার্থরক্ষা, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খামার ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন’কে লাইসেন্স দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৮ ধারা অনুযায়ী গত ১২ অক্টোবর সংগঠনটির অনুকূলে এ লাইসেন্স ইস্যু করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ শফিকুল ইসলামের নামে লাইসেন্সটি দেওয়া হয়েছে।

সংগঠনটির লক্ষ্য, নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে দেশের পোলট্রি খামারিদের সুসংগঠিত করা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রাখা। পাশাপাশি খামারিদের সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা এবং এ খাতের সম্প্রসারণের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়াতে কাজ করতে চায় সংগঠনটি।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, খামারিদের উন্নত জাতের বাচ্চা ও মানসম্মত খাদ্য সংগ্রহে সহযোগিতা, খামার ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। এ ছাড়া নিজস্ব অর্থায়ন ও সদস্যদের আর্থিক সহযোগিতায় দেশের প্রতিটি জেলায় পশু-পাখির চিকিৎসকের পরামর্শসেবা ও প্যাথলজি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

খামারিদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। এর মাধ্যমে সরকারি অনুদান বিতরণে প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি খামার স্থাপন ও পরিচালনায় পরিকল্পনার অভাবে যাতে খামারিরা আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে জন্য তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটি শিক্ষিত বেকার যুবকদের অকৃষি জমিতে পোলট্রি খামার স্থাপনে উৎসাহিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায়। একই সঙ্গে খামারিদের আর্থিক সংকট নিরসনে সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংগঠনটির আহ্বায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খামারিদের সুসংগঠিত করা, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে রাখা তাদের অন্যতম লক্ষ্য। খামারিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার বিষয়টিও অগ্রাধিকার পাবে।

aliul / aliul

তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি

খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম

পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা

পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা

জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি

ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের আশা বাংলাদেশ ব্যাংকের পরিচালকের

বিশ্ববাজারে কমল তেলের দাম