ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ১১:৪৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের স্থায়ী সম্পদের নিট মূল্য পুনর্মূল্যায়নের মাধ্যমে ৮০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৬ টাকা বেড়েছে। কোম্পানিটির সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির মূল্য পুনর্মূল্যায়নের পর এই সম্পদ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এম এম রহমান অ্যান্ড কোং স্বাধীন মূল্যনির্ধারক হিসেবে এ পুনর্মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে। তবে এ কার্যক্রমের আওতায় আসবাবপত্র ও ফিক্সচার অন্তর্ভুক্ত করা হয়নি।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্মূল্যায়নের ফলে স্থায়ী সম্পদের মূল্য বেড়েছে ৮১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৬৯৮ টাকা। অন্যদিকে, কিছু সম্পদের মূল্য কমেছে ৯৬ লাখ ৭৬ হাজার ৪৯২ টাকা। ফলে সব মিলিয়ে স্থায়ী সম্পদের নিট মূল্য বেড়েছে ৮০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৬ টাকা।

কোম্পানিটি আরও জানিয়েছে, পুনর্মূল্যায়নের ফলে সৃষ্ট উদ্বৃত্ত ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীতে যথাযথভাবে হিসাবভুক্ত করা হয়েছে।

aliul / aliul

২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম

পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা

পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা

জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি

ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের আশা বাংলাদেশ ব্যাংকের পরিচালকের

বিশ্ববাজারে কমল তেলের দাম

ব্যাংকের ৪২ কোটি টাকা আত্মসাতে দুদকের তদন্তে ৬ আসামি

সাইবার হামলার শঙ্কা, এবার বন্ধ জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও