পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স ও এডভেন্ট ফার্মা।
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সিলকো ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। যা থেকে কোম্পানিটি দশমিক ৫০ শতাংশ হারে প্রতিটি শেয়ারের বিপরীতে মাত্র পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ২৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
কপারটেক ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারপ্রতি এক টাকা মুনাফা করলেও ঘোষিত লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় মাত্র ৩০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪ টাকা ৮৯ পয়সা। বার্ষিক সাধারণ সভার তারিখ পরে জানানো হবে। শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ ৩ ডিসেম্বর।
তসরিফা ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবছরে দেড় শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারপ্রতি ৩০ পয়সা মুনাফার বিপরীতে ১৫ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭৫ পয়সা, আর লভ্যাংশ ছিল ৪০ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি মুনাফা ৪৫ পয়সা এবং লভ্যাংশ ২৫ পয়সা কমেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩১ টাকা ৪২ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৯ নভেম্বর।
মুন্নু ফেব্রিক্স ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মাত্র দুই পয়সা মুনাফা করেছে। এর বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ১০ শতাংশ হারে এক পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল চার পয়সা এবং লভ্যাংশ ছিল আড়াই পয়সা। অর্থাৎ মুনাফা ও লভ্যাংশ—দুটিই কমেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৩৯ পয়সা। আগামী ১৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।
এডভেন্ট ফার্মা ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৪২ পয়সা মুনাফা করেছে। যা থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক দেড় শতাংশ হারে শেয়ারপ্রতি দেড় পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭২ পয়সা এবং লভ্যাংশ ছিল পাঁচ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩০ পয়সা, আর লভ্যাংশ কমেছে সাড়ে তিন পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৬ টাকা ৮১ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২২ নভেম্বর।
aliul / aliul
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা
পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা
জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি
ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের আশা বাংলাদেশ ব্যাংকের পরিচালকের
বিশ্ববাজারে কমল তেলের দাম
ব্যাংকের ৪২ কোটি টাকা আত্মসাতে দুদকের তদন্তে ৬ আসামি
সাইবার হামলার শঙ্কা, এবার বন্ধ জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট